দেশের মোট জনসংখ্যার ২২ শতাংশই ফেসবুকে

১০ এপ্রিল, ২০২০ ১৫:৪৮  
বাংলাদেশে মোট জনসংখ্যার ২২ দশমিক ৩ শতাংশ মানুষ ফেসবুক ব্যবহার করেন। বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে চলতি বছরের মার্চ পর্যন্ত তিন কোটি ৭৯ লাখ ১২ হাজার ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় ছিলো। ব্যবহারকারীদের মধ্যে ৭১ দশমিক ৬ শতাংশই পুরুষ। জনমিতির হিসেবে ১৮-২৪ বছর বয়সীরাই বাংলাদেশে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করেন। মোট অ্যাকাউন্টের মধ্যে এক কোটি ৬১ লাখই এই বয়সী ব্যবহারকারী। আর ২৫ থেকে ৩৪ বছর বয়সী ব্যবহারকারীদের মধ্যে লৈঙ্গিক ব্যবধান সবচেয়ে বেশি। এই বয়সীদের মধ্যে নারীর তুলনায় পুরুষের সংখ্যা ৬৮ লাখ বেশি।